Zikboo-তে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ও সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে আপনি এই শর্তাবলী পড়ে, বুঝে, এবং মেনে নিয়েছেন। এখানে “আমরা” বা “আমাদের” বলতে Zikboo কর্তৃপক্ষকে বোঝানো হচ্ছে।
অ্যাকাউন্ট/প্রোফাইল সম্পর্কিত
আপনার অ্যাকাউন্টের তথ্য (ইউজারনেম ও পাসওয়ার্ড) একান্তই ব্যক্তিগত। এগুলো অন্য কারো সাথে শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ।
পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট তথ্য শেয়ার করার প্রমাণ পাওয়া গেলে Zikboo কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার রাখে।
পেমেন্ট সম্পর্কিত
Zikboo তার কোর্স ও সেবা প্রদানের জন্য অনুমোদিত ও নিরাপদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে।
শুধুমাত্র আমাদের অনুমোদিত পেমেন্ট মাধ্যম দিয়েই কোর্স বা সেবা ক্রয় করতে হবে। অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য নয়।
রিফান্ড নীতি
আমাদের রিফান্ড নীতি সকল ব্যবহারকারীর জন্য সমানভাবে প্রযোজ্য। রিফান্ডের জন্য আবেদন করার আগে আমাদের রিফান্ড পলিসি পেজ পড়া আবশ্যক।
কপিরাইট
Zikboo কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো কোর্স, ভিডিও, ডকুমেন্ট বা অন্য কোনো উপাদান কপি, শেয়ার বা বিতরণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
আমাদের সব কোর্স ও কন্টেন্ট Zikboo-এর একান্ত মালিকানাধীন সম্পদ। এই কন্টেন্ট কিভাবে ব্যবহার করা হবে তা একমাত্র Zikboo কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
অনলাইন বা অফলাইনে, অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আমাদের কন্টেন্ট শেয়ার করলে বাংলাদেশের কপিরাইট আইন, ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ এবং প্রযোজ্য সাইবার আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইরেসি সম্পর্কিত
Zikboo পাইরেসির বিপক্ষে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের সেবা ব্যবহার করে আপনি অঙ্গীকার করছেন যে আপনি কোনো পাইরেসি কার্যক্রমে জড়াবেন না বা সহায়তা করবেন না। লঙ্ঘন করলে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
শর্তাবলী পরিবর্তন
আপনি আমাদের সেবা গ্রহণ করার মাধ্যমে স্বীকার করছেন যে Zikboo কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা মেনে চলা বাধ্যতামূলক। কর্তৃপক্ষ যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করতে পারে।
Zikboo কর্তৃপক্ষের অধিকার
Zikboo প্রয়োজনে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে পারে (যেমন: জাতীয় পরিচয়পত্র, ইমেইল, ফোন নম্বর ইত্যাদি)। এই তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনে ব্যবহার করা হতে পারে।
এফিলিয়েট প্রোগ্রামের নিয়মাবলী
যোগ্যতা
যেকোনো আগ্রহী ব্যক্তি এফিলিয়েট হতে পারবেন।
একটি আসল ও সক্রিয় ফেসবুক আইডি থাকতে হবে।
আমাদের প্ল্যাটফর্ম ও কোর্স সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
রেজিস্ট্রেশন
অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এফিলিয়েট রেজিস্ট্রেশন করতে হবে।
সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।
যাদের আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে, তারা শুধু এফিলিয়েট রেজিস্টার বাটনে ক্লিক করলেই হবে।
রেজিস্ট্রেশন ফর্মে কিভাবে কোর্স প্রমোট করবেন তা উল্লেখ করতে হবে।
আবেদন অনুমোদনের আগে টিম রিভিউ করবে।
প্রমোশন
শুধুমাত্র নৈতিক উপায়ে আমাদের লিঙ্ক প্রমোট করতে হবে।
ভুল তথ্য বা অবৈধ প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ।
কমিশন কাঠামো
প্রতিটি বিক্রয়ের জন্য কমিশন ১০-১৮%।
১০টি সফল রেফারেলের পর অতিরিক্ত ৫% কমিশন বৃদ্ধি।
অফার/কুপনের কারণে মূল্য কমে গেলে সেই মূল্যের উপর ১০% কমিশন প্রযোজ্য।
টাকা প্রদান
কমিশন প্রতি মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হবে।
ব্যাচ কোর্সের কমিশন ব্যাচ শুরু হওয়ার পর প্রদানযোগ্য।
রিফান্ড হলে কমিশন বাতিল হবে।
কমিশন উত্তোলনের জন্য ন্যূনতম ৫০০ টাকা অর্জন করতে হবে।
লিঙ্ক ট্র্যাকিং ও রিপোর্ট
অফিসিয়াল এফিলিয়েট পেইজ থেকে লিঙ্ক ও টুলস ব্যবহার করতে হবে।
কুকির মেয়াদ ৩০ দিন, এই সময়ে ক্রয় হলে কমিশন গণনা হবে।
বহিষ্কার
মিথ্যা প্রচারণা, স্প্যাম, বা অনৈতিক প্রমোশনের জন্য অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।
৩০ দিনের বেশি নিষ্ক্রিয় থাকলে কর্তৃপক্ষ অপসারণ করতে পারে।
নীতি পরিবর্তন
Zikboo যেকোনো সময় এফিলিয়েট নীতি পরিবর্তন করতে পারে এবং তা জানানো হবে।